
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা এর অভিযানে ধোবাউড়া উপজেলার ১ জামায়াতে নেতা, ২ মুক্তিপন আদায়কারী ও ১ ভিকটিম উদ্ধার এবং ০৩ গ্রাম হেরোইনসহ মোট গ্রেফতার ০৪।
পুলিশ জানায়, এসআই (নিঃ) রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ধোবাউড়া থানাথীন ধোবাউড়া বাসষ্ট্যান্ড এলাকা হইতে ০৯ আগষ্ট/ ২০২৩ ভোর ০৬.০০ ঘটিকায় ধোবাউড়া উপজেলা জামায়াতে ইসলাম বাংলাদেশের সাধারন সম্পাদক মোতাহার হোসেন (৬০)কে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৮, তারিখ-০৬/০৮/২৩ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/৪২৭ পেনাল কোড মূলে গ্রেফতার করা হয়।

অপর অভিযানে, গত ০৮ আগষ্ট ভিকটিম বায়োজিদকে আটক করিয়া অজ্ঞাতস্থানে রাখে। এরূপ সংবাদ পুলিশ সুপার, ময়মনসিংহ নিকট আসিলে, পুলিশ সুপার এর নির্দেশ এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন ও এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন চরকালিবাড়ী এ,কে,এম রায়হান উদ্দিন সিনিয়র এডভোকেট জজ, কোর্ট,ময়মনসিংহ সাহেবের ভাড়া বাসার নিচ তলা বাসা হইতে মুক্তিপনের জন্য আটককৃত ভিকটিম বায়োজিদকে ০৯ আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখ রাত ০২.১৫ ঘটিকার সময় উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত আসামী মোছাঃ শিউলী রেখা ঝর্ণা (২৮) ও মোছাঃ সুমী আক্তার (৩০)দ্বয়কে গ্রেফতার করা হয়। ঘটনা সংক্রান্তে ভিকটিমের স্ত্রী থানায় এজাহার দিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৬, তারিখ-০৯/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৩৮৫/৩৮৬/৩৪২ রুজু হয়।

এসআই (নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন উথুরা বাজার সাকিনস্থ মোঃ আঃ কাদের মার্কেট এর মোঃ ফজলে রাব্বি (৪৫) পিতা মৃত-মনির উদ্দিন এর ভাড়াকৃত রড সিমেন্টের দোকানের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় হইতে ০৯ আগষ্ট /২০২৩ বিকেলে ০৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ইকবাল হোসেন (৪২)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ধোবাউড়া উপজেলার ১ জামায়াত নেতা, ২ মুক্তিপন আদায়কারী এবং ০৩ গ্রাম হেরোইন উদ্ধার সংক্রান্তে ১জন আসামীসহ গ্রেফতারকৃত ০৪ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।