
ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশ কঙ্কাল চোর চক্রের ০১জন চোর গ্রেফতার সহ ০২টি মাথার খুলি ও বিভিন্ন অঙ্গের ছোট বড় ১০০টি হাঁড় উদ্ধার করেন পুলিশ।
এসআই (নিঃ) হারুনুর রশিদ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া গাজীপুর জেলার কমলাপুর রেলওয়ে থানা হইতে কমলাপুর রেলওয়ে থানা পুলিশের সহায়তায় কঙ্কাল চুরি মামলার আসামী অষ্টধর এলাকার মোঃ আব্দুল আজিজকে (২৭) গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০২টি মাথার খুলি সহ বিভিন্ন অঙ্গের ছোট বড় ১০০টি হাঁড় উদ্ধার করা হয়।