1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে ৩১ বিজিবি'র জাতীয় শোক দিবস পালন - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে ৩১ বিজিবি’র জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩৪৮ বার পড়া হয়েছে

জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবির কর্মসূচী পালন এবং দেশব্যাপী এর কর্মসূচির অংশ হিসেবে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ৩১ বিজিবি।

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন কর্মসূচী পালন করে এবং দেশব্যাপী গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দিবসের কর্মসূচীর অংশ হিসেবে সরাইল রিজিয়নের অধীনস্থ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অদ্য সকাল ০৯০০ ঘটিকায় অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেত্রকোণা জেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে সরাইল রিজিয়ন এবং অধীনস্থ সেক্টর ও সকল ইউনিট পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ এবং ১৯৭৪ সালের ০৫ ডিসেম্বর বাংলাদেশ রাইফেলস এর ৩য় রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধুর দেয়া ভাষণের ভিডিওচিত্র প্রদর্শন এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপরে আলোচনা সভা, বিশেষ মোনাজাত এবং কোরআন খতমের আয়োজন করা হয়। সরাইল রিজিয়ন এবং সহাবস্থিত সরাইল ব্যাটালিয়নে (২৫ বিজিবি) কর্তৃক আয়োজিত আলোচনা সভায় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, পিবিজিএম, রিজিয়ন কমান্ডার, সরাইল প্রধান অতিথি হিসেবে সমাপনী ভাষণ প্রদান করেন। এছাড়াও সরাইল রিজিয়নের আওতাধীন বিভিন্ন স্থানে ১৫০০ জন গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং ৬ টি স্থানে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে বিনামূল্যে জরুরী চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবি’র সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিজিবির সকল সদস্যগণ কালো ব্যাজ পরিধান করে।

উল্লেখ্য, এ দিবস উপলক্ষে সরাইল রিজিয়নের অধীনস্থ সকল ইউনিটের ন্যায় উপ-শাখা, সীপকস (সীমান্ত পরিবার কল্যাণ সমিতি) নেত্রকোণা ব্যাটালিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিভিন্ন কর্মকান্ডের উপর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় সৈয়দা রুবাইয়া রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD