
গত ১৭ আগষ্ট ২৪ ঘণ্টায় ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০২ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।।
এএসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান কোতোয়ালী থানা ময়মনসিংহ এর নেতৃতে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন পাট গুদাম ব্রীজ মোড়ে সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী অংকুর সরকার বরফে মিঠু (৩৩)কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) মোঃ মাহমুদুল হাসান কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃতে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া ভাঙ্গাপুর সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী রবিনকে গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।