1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শ্রীবরদীতে নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা এর মতবিনিময় অনুষ্ঠিত হয় - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

শ্রীবরদীতে নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা এর মতবিনিময় অনুষ্ঠিত হয়

নেপাল ধর
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩৩১ বার পড়া হয়েছে

 শেরপুরের শ্রীবরদী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা করেছেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম (পিপিএম-সেবা) বৃহস্পতিবার ১৭ আগস্ট সকাল ১১:৩০ টায় উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোনালিসা বেগম।

অন্যান্যের মধ্যে শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহীদুল্লাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালেম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহেল ছালেহ, কালিলাকুড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হামিদুল্লাহ তালুকদার, জাতীয় শ্রমিক লীগ শ্রীবরদী উপজেলার যুগ্ন সাধারন সম্পাদক এসডি সোহেল রানা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণ। অনুষ্ঠান শেষে থানা চত্বর পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার। পরিদর্শন শেষে থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং’র মাধ্যমে নিয়মিত বিট পুলিশিং সমাবেশ, উঠান বৈঠক কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। এছাড়াও থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে পরিদর্শন উপলক্ষে শ্রীবরদী থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষে থেকে নবাগত পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD