1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নেত্রকোনা লেংগুরা বাজারে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার দাবি সাবেক এমপি'র - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

নেত্রকোনা লেংগুরা বাজারে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার দাবি সাবেক এমপি’র

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪১৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার কলমাকান্দার লেংগুরা বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বর্তমান সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার দাবি জানিয়েছেন নেত্রকোনা-১ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম রাব্বানী।

শনিবার দুপুরে সরেজমিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেখতে গিয়ে তিনি এ দাবি জানান। তিনি আরও বলেন, সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছেন। ব্যবসায়ীরা দ্রুত সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার লেংগুরা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে ছাই হয়ে গেছে বাজারের ২১টি দোকান ঘর। এছাড়াও ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কলমাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিপন মিয়া, জাতীয় যুব সংহতির সভাপতি জুবায়ের হাসান, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, দূর্গাপুর উপজেলা শাখার জাতীয় পার্টির সভাপতি ফেরদৌস আলম খান, সাধারণ সম্পাদক- সাইদুল হক স্বপন, নাজিরপুর ইউনিয়নের জাতীয় পার্টির নেতা ইদ্রিস মিয়া, হারেছ মিয়া, মো. মোশাররফ হোসেন, লেংগুরা ইউনিয়নের মো. হজলুল হক ও বরখাপন ইউনিয়নের নুরুল ইসলাম ফকির ও কৈলাটি ইউনিয়নের সাজল মিয়া’সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD