1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মুক্তাগাছায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

মুক্তাগাছায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের মুক্তাগাছায় আসাদুজ্জামান আসাদ (৩২) নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতে শহরের আটানী বাজারে একটি চায়ের দোকানে বসে ছিল আসাদ, নাহিদ সহ আরও কয়েকজন, তারা একসঙ্গে বসে চা পান করছিলেন। রাত পৌনে ৯টার দিকে ১৫/২০ জনের একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় তারা উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে আসাদের দুই পা, হাত থেঁতলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ড্রেনের ওপর ফেলে রেখে চলে যায়।

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। ঘটনার সময় আসাদের সঙ্গে থাকা নাহিদ নামের অপর এক যুবক আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহা-সড়কে লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে তার স্বজনরা।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে মুক্তাগাছা শহরের থানার সামনে প্রায় ২ ঘণ্টা বিক্ষোভ করে এলাকাবাসী।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসাদ হত্যার প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপি-জামায়াত থেকে আসা হাইব্রিডরা আওয়ামী লীগকে ধ্বংস করছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেবাশীষ ঘোষ বাপ্পী, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জহিরুল হক জহির, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. তারেক সহ আওয়ামী লিগের স্থানীয় নেতৃবৃন্দ।
পরে এই ঘটনায় সন্দেহজনক তিনজনকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD