1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়ায় ইউএনও’র আচরনে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানগন - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ফুলবাড়িয়ায় ইউএনও’র আচরনে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানগন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৪১৩ বার পড়া হয়েছে
ফুলবাড়িয়ায় উপজেলা নির্বাহী অফিসারের ( ইউএনও) আচরনে ক্ষুব্ধ ১৩ ইউপি চেয়ারম্যানের একজনও সমন্বয় কমিটির সভায় যায়নি। তাদের অভিযোগ ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম নির্বাচিত জন প্রতিনিধিদের সাথে বরাবরই অসদাচরন, অবমুল্যায়ন এবং অপমান অপদস্থ করে আসছেন। এ ঘটনায় গত (৩০ আগষ্ট) বুধবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন নিজেদের মধ্যে আলোচনা করে ঐ দিনে অনুষ্ঠিত সমন্নয় কমিটির সভায় উপজেলার কোন ইউপি চেয়ারম্যান যাননি। আলোচনায় তারা সিদ্ধান্ত নেন ইউএনও নির্বাচিত জন প্রতিনিধিদের যথাযথ মুল্যায়ন না করলে উপজেলা পরিষদে ইউএনও’র ডাকে কোন সভায় অংশ নেবেন না।
ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, ইউএনও স্যারের অসদাচরনের জন্য চলতি মাসের সমন্নয় কমিটির সভায় সকল চেয়ারম্যানের উপস্থিতি না থাকায় উপজেলার প্রত্যাঞ্চলের উন্নয়ন বিষয়ে আলোচনা থেকে আমরা বঞ্চিত হয়েছি।
ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জবান আলী বলেন, আমরা ইউপি চেয়ারম্যানরা বর্তমান ইউএনও’র আচরনে এবং আমাদেরকে নানা ভাবে অবমুল্যায়ন করায় আমরা ক্ষুব্ধ ও ব্যাথিত। যথাযথ মুল্যায়ন আমাদেরকে করা না হলে আমরা আর উনার ডাকে উপজেলা পরিষদের কোন সভায় অংশ নিব না।
এ ব্যাপারে ইউএনও মোঃ নাহিদুল করিমকে মোঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD