1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালীর অভিযানে পৃথক মামলায় গ্রেফতার ১৬ - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ কোতোয়ালীর অভিযানে পৃথক মামলায় গ্রেফতার ১৬

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৭ বার পড়া হয়েছে

 ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সরকার বিরোধী অপরাধে লিপ্ত থাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করেছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।


কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


এর মাঝে এসআই তাইজুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় মোবাইল ডিউটি করাকালীন সময়ে নগরীর রামবাবু রোডস্থ (বাগানবাড়ী) ওয়ালটন শো-রুমের সামনে বেআইনী জনতাবদ্ধে দাঙ্গা সৃষ্টি করতঃ সরকার বিরোধী শ্লোগান দিয়ে রাস্তায় যানচলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন ভাংচুর সহ নাশকতামূলক কর্মকান্ড ও অন্তর্ঘাতীমূলক কাজ করার অপরাধে ৪জনকে গ্রেফতার করে। তারা হলো, আলমগীর হোসেন, মহিবুল হক টুটুল , মাজেদুল ইসলাম ও সাজেদুল ইসলাম।

এসআই তানভীর ছিদ্দীকীর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে নওমহল এলাকা থেকে মোঃ রানা, এসআই জহিরুল ইসলাম শম্ভুগঞ্জ ময়লাকান্দা এলাকা থেকে ডাকাতির চেস্টা মামলার আসামী মোঃ মিলন মিয়া, এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাটগুদাম এলাকা থেকে দস্যুতার চেস্টা মামলার আসামী রমজান হোসেন, এসআই( আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ সাহেব কাচারী এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনে মামলায় মোঃ জালাল উদ্দিন, এসআই আশরাফুল ইসলাম, এএসআই ওমর ফারুক, এএসআই আয়েছ পৃথক মামলায় মোঃ রিয়াজুল ইসলাম, মনির, হাফিজুল ইসলাম, মোঃ বিজয় হোসেন বাবু। এছাড়া এসআই তাইজুল ইসলাম, এএসআই নুরুজ্জামান, আব্দুস ছাত্তার, আবুল হাসান গ্রেফতারী পরোয়ানামুলে আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আমিনুল ইসলাম, অন্তর, আবু রায়হান চমক ও মোঃ আবু রায়হান চমক। তাদেরকে রবিবার পৃথক মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD