
মোঃ রকিবুল আক্তার পুলিশ সুপার হিসেবে গত ১৯ সেপ্টেম্বর /২০২২ তারিখে পিবিআই ময়মনসিংহ জেলার দায়িত্বভার গ্রহণ করেন। আজ তার দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হল। তিনি অত্যন্ত সৎ ও উদার মনের মানুষ। তার কাছে আগত সকল শ্রেণি ও পেশার মানুষকে তিনি সাদরে অভ্যর্থনা জানান, তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং যথা সম্ভব সমাধান বাতলে দেন। তাকে অফিস স্টাফগন একজন অভিভাবক হিসেবে দেখেন। যার কাছে নিঃসংকোচে মনের অভিব্যক্তি প্রকাশ করা যায়। অফিসার ও ফোর্সের কল্যাণে তিনি সদা তৎপর। তার দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে অত্র ইউনিটে প্রাপ্ত ৮৯৬ টি (জিআর ও সিআর) মামলার মধ্যে ৮০১ টি মামলা নিষ্পত্তি হয়েছে। তার দিক নির্দেশনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোচিত চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও ডাকাতি মামলার রহস্য উদঘাটন হয়েছে ০৫ টি। অপহরণ মামলার ২৬ জন নারী ও শিশুকে সুস্থ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার মধ্যে বিভিন্ন সময়ে দুর্ঘটনায় কবলিত জীবিত ও মৃত অজ্ঞাত ব্যক্তিদের ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্ত হয়েছে ২৬ জনের। একাধিক মানসিক ভারসম্যহীন ব্যক্তিদের তিনি নিজ বসতবাড়ীতে পৌঁছে দিয়ে অথবা উপর্যুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে পুনর্বাসন করার প্রয়াস নিয়েছেন। উপরন্তু তার নির্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পিবিআই ক্রাইমসিন টিম নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। তিনি তাদের সাথে সম্পর্কিত বিভিন্ন পেশার মানুষ বিশেষ করে বিচার বিভাগ, আইনজীবী, জেলা পুলিশ, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে পিবিআই, ময়মনসিংহ জেলার কার্যক্রমকে গতিশীল করেছেন। যা তার দক্ষতা ও সফলতার স্মারক হিসেবে যথেষ্ট।
পিবিআই ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার হিসেবে মোঃ রকিবুল আক্তার দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষ্যে অত্র ইউনিটের সকল অফিসার ও ফোর্স তাকে ফুলেল শুভেচ্ছা জানান।তার এই অসামান্য নেতৃত্বে আজ পিবিআই, ময়মনসিংহ জেলার সুনাম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে। যা জনমনে পুলিশের ভাবমূর্তিকে উজ্জ্বল থেকে আরো উজ্জ্বলতর করেছে। তিনি প্রতিনিয়ত ধাপে ধাপে সফলতার সর্বোচ্চ শিখরে উন্নীত হন এমন আশা ব্যক্ত করেন সাধারণ মানুষ।
পিবিআই ময়মনসিংহ জেলার এই অগ্রযাত্রায় তিনি ময়মনসিংহবাসীর সহযোগিতা কামনা করেন।