1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩-সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩-সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৭৪০ বার পড়া হয়েছে

রবিবার (১৫ অক্টোবর) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।  প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ বিভাগের ০৪ জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার মোট ০৮টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় বঙ্গমাতা গোল্ডকাপে শেরপুর সদর উপজেলার বাদাতেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচরুখী সরকারি প্রাথমিক  বিদ্যালয় বালিকা দল অংশগ্রহণ করে। খেলায় ময়মনসিংহ দল ৪-১ গোলে চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপে জামালপুরের মাদারগঞ্জের চরগোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল অংশগ্রহন করে। এতে জামালপুর ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণকালীন সময় খেলোয়ারদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, তোমরা আগামীতে আমাদের নেত্রকোনার সন্তান জাতীয় দলের সাবেক ফুটবলার আরিফ খান জয়ের মত ফুটবলার হয়ে বিশ্বমঞ্চ দাপিয়ে বেড়াতে এবং দেশের প্রকৃত নাগরিক হিসেবে গড়ে উঠতে  পারো সেই কামনা করছি। প্রতিমন্ত্রী আরো বলেন, তোমরা যারা জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহন করবে ও  আগামীতে চ্যাম্পিয়ন হতে পারো  প্রশাসনকে সাথে নিয়ে আমরা সবধরনের সহযোগিতা অব্যাহত রাখব এবং খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী রেজা। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, বিভাগের জেলা উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সাধারণ দর্শকগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD