1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে জুয়েলার্স সমিতির মানববন্ধন- ডাকাতদের গ্রেফতার দাবী - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে একই পরিবারের ৮প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ইউএনও’ ডিসির পক্ষ থেকে দিলেন সহায়তা গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়নতলা ঐতিহাসিক মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ডিবি পুলিশের অভিযানে ১০ কে‌জি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় মোর্শেদের ঝুট ব্যবসায় বাধা অস্ত্রের মহড়া: আতঙ্কে শ্রমিক ও স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতার বিকল্প নেই” – বিভাগীয় কমিশনার ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন জেলখানার চরে বাড়িতে হামলাঃ মালামাল লুট কৃতি সাংবাদিক তাসলিমা রত্নার বিরুদ্ধে অপপ্রচার : ভুয়া আইডির মাধ্যমে মানহানির প্রতিবাদ ময়মনসিংহে বাসে অভিযান, ১ হাজার ৩৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহে জুয়েলার্স সমিতির মানববন্ধন- ডাকাতদের গ্রেফতার দাবী

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৪০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে জুয়েলার্সে ডাকাতির সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যবসায়ীক নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে মহানগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে ডাকাতির সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যবসায়ীক নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জুয়েলার্স সমিতি ময়মনসিংহ জেলা শাখার কার্যকরী সভাপতি এম.এ কবির , সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষ, সহসভাপতি বাবু রাধেশ্যাম দাস, সহসভাপতি টুটুল কর্মকার, সহসভাপতি সিতানাথ কর্মকার, সহসম্পাদক আবদুল আলিম, সহসম্পাদক এম.এ কাইয়ুম, কোষাধ্যক্ষ আবদুল কাদির, সদস্য গোপাল দাস, মানিক কর্মকার, বনাই দত্ত, প্রদীপ দাসসহ প্রমুখ।
প্রসঙ্গত, গত ২০ জুলাই বুধবার রাত ৯টায় ময়মনসিংহের ভালুকা পৌরসভার শহিদ নাজিম উদ্দিন রোডের প্রদীপ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় ৪-৫ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল প্রাইভেটকারে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে অতঙ্ক সৃষ্টি করে জুয়েলার্সে ঢুকে দোকান মালিক অধীর কর্মকার ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দোকানের কাউন্টারের শোকেসে থাকা স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা দোকান মালিক অধীর কর্মকারের পায়ে একটি গুলি ও মাথায় আঘাত করে পালিয়ে যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD