1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ সদর -৪ আসনের নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ - ১৪ দল নেতাকর্মীরা - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ সদর -৪ আসনের নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ – ১৪ দল নেতাকর্মীরা

প্রসাদ দাস :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৫৪৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর -৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত -উর -রহমান শান্ত কে বিজয়ী করতে (৪ জানুয়ারী ) বিকালে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এক বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়দানে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর -৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত- উর -রহমান শান্ত, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুব খান পাঠান, ময়মনসিংহ জেলা জাসদ, ওয়ার্কার্স পার্টির, জেলা মহিলা লীগ, ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্য মারুফা আক্তার পপি বলেন – বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশক্রমে আমরা নৌকাকে বিজয়ী করতে নিরলস কাজ করে চলেছি। তিনি আরও বলেন আওয়ামী লীগের কতিপয় স্বার্থবাজ নেতা জননেত্রী শেখ হসিনার মার্কা ট্রাক বলে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করতে বক্তব্য দিয়ে চলেছেন এটা মোটেও কাম্য নয়।
পপি বলেন দলে হাইব্রিড নেতাদের মুখোশ এখন উন্মোচিত হয়েছে, কে সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তা আজ অনেকাংশেই দৃশ্যমান।
তিনি এসব নেতাদের কঠোর সমালোচনা করেন এবং শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সদর উপজেলা বাসীর প্রতি উদাত্ত আহবান জানান।
সভায় প্রধান বক্তা ময়মনসিংহ সদর -৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত- উর- রহমান শান্ত বলেন বিগত দিনে সদর বাসী আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমন মৃত্যুর পর আপনাদের যে ভালোবাসা নিয়ে গেছেন – আমিও যেনো তারি মতো আপনাদের ভালোবাসা নিয়ে পৃথিবী ত্যাগ করতে পারি সকলেই এই দোয়া করবেন।
তিনি আরো বলেন, আমার পিতার প্রতি আপনাদের অকৃত্রিম ভালোবাসা প্রতিদান আমাকেই দিতে হবে তাই আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, বিশেষ করে ময়মনসিংহ সদর বাসীর উন্নয়নে কাজ করার জন্য নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD