1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় এসকিউ কারখানার ভিতরে রহস্যজনক দুইজনের মৃত্যু ও অসুস্থ্য ৩৪ শ্রমিক - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁও পাইথলে সন্ত্রাসী হামলা যুবক হাসপাতালে পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়!

ভালুকায় এসকিউ কারখানার ভিতরে রহস্যজনক দুইজনের মৃত্যু ও অসুস্থ্য ৩৪ শ্রমিক

আফরোজা আক্তার জবা , ভালুকা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় কালার মাষ্টার (এসকিউ গ্রুপ) নামের একটি কারখানার বিতরে রহস্যজনক কারনে কর্মরত অবস্থায় হঠাৎ ৩৪ জন শ্রমিক অসুস্থ্য হয়ে পরেন। তাদেরকে পাশের শ্রীপুরের মাওনা আল হেরা ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া গত শুক্রবার (১২জানুয়ারী) দুপুরে রিফাত হাসান (৩০) ও বুধবার দুপুরে নারগিস আক্তার (৪৫) নামে দুই শ্রমিক মারা যান।

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত কালার মাস্টার (এসকিউ গ্রুপ) কারখানাতে ষোল হাজারের অধিক শ্রমিক কর্মরত রয়েছেন। তাদের অধিকাংশই নারী শ্রমিক। গত শুক্রবার সকালে কর্মরত অবস্থায় রহস্যজনক কারনে রিফাত হাসান নামে এক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। শনিবার কর্মরত থাকা অবস্থায় বেশ কয়েকজন শ্রমিকের হঠাৎ স্বাসকষ্ট দেখা দেয়। কারখানার লোকজন খোঁজ পেয়ে ৩৪ জন শ্রমিককে শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার ৮ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর আগে গত বুধবার নারগিস আক্তার নামে অপর এক নারী শ্রমিক শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের অ্যাম্বুলেন্সে ওই রোগীকে শ্রীপুরের অন্য একটি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নাম প্রকাশ না করার শর্তে উপস্থিত একাধিক শ্রমিক জানান, তারা দীর্ঘদিন ধরে এই কারখানায় কাজ করছেন। এমন ঘটনা তারা কখনো দেখেনি। কাজ করার সময় শনিবার সকালে হঠাৎ করে বেশ কয়েকজনকে মাথা ঘুরে মেঝেতে পড়ে যেতে দেখেছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে তারা দু’জনের মারা যাওয়ার কথা শুনেছেন। এসকিউ কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) শাহরিয়াত হোসেন জানান, গত শুক্রবার একজন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এর আগেও একজন মারা গেছে। তাছাড়া শনিবার বেশ কয়েকজন অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে কারখানা কতৃপক্ষ সাংবাদিকদের সাথে কোন প্রকার তথ্য দিতে রাজি হয়নি। এ ঘটনায় কারখানাটি দুদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
ময়মনসিংহ শিল্পপুলিশ-৫ এর পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান জানান, সকালে এসকিউ গ্রুপের কালার মাষ্টার কারখানায় শ্রমিক অসুস্থ্য হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেন। ওই ঘটনায় শিল্পপুলিশের উদ্যোগে এএসপি জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD