
ময়মনসিংহের গফরগাঁও উপজেল, পাগলা থানা পাইথন গয়েশপুর বাজার হারুন অর রশিদ নামে এক হোমিও চিকিৎসককে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করেছেন রুবেল মিয়া (৩৫) নামে এক যুবক।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা নাগাদ উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক রুবেলের বাড়িতে আগুন দিয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পাগলা থানা পুলিশ ৪টি ফাঁকা গুলি ছোঁড়ে।
নিহত হারুন অর রশিদ ওই ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত খুরশেদ আলমের ছেলে। গয়েশপুর বাজারে তার একটি বাড়ি রয়েছে। সেখানেই তিনি ফিরোজা হোমিও হল নামে ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘ দিন ধরে হোমিও চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। ঘাতক রুবেল একই ইউনিয়নের নেওকা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার ঘটনা সত্যতা নিশ্চিত করেন এবং ঘাতক রুবেলকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।