1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে অটো চালক খুন গ্রেফতার ৩ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে অটো চালক খুন গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৭২ বার পড়া হয়েছে
:; ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকার সুহিলা মধ্যপাড়া কাদু বাড়ি এলাকা ছিনতাইকারীর হাতে খুন হওয়ার ঘটনার বারো ঘন্টার মধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে এস আই আনোয়ার হোসেন।
 মামলার বিবরনে প্রকাশ, ১৬ জানুয়ারি রাত দশটার দিকে  তোফায়েল আহমেদ নাসিম (২১), পলাশ (২৫) ও শাকিল (২২) মিলে মোঃ নাজিমদ্দিন (৪০)  রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় বর্ণিত দাপুনিয়া বাজার হতে কারীর মিল যাওয়ার কথা বলিয়া অটো মিশুক গাড়ী ভাড়া করে, একই তারিখ রাত অনুমান ১০.৫০ ঘটিকার সময়  থানাধীন সুহিলা মধ্যপাড়া কাদুরবাড়ী মারুফ স্যানিটারী কারখানার সামনে পাকা রাস্তার উপর পৌছামাত্রই ছিনতাইকারীদের হাতে থাকা ধারালো চাকু দিয়া চালককে উপর্যপুরি ঘাই ও ফেস মারিয়া শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখম করে মিশুক অটোগাড়ী হইতে ধাক্কা দিয়া রাস্তায় ফেলে দিয়ে মিশুক অটোগাড়ীটি ছিনতাই করিয়া নিয়া যায়। তখন চালকের ডাক- চিৎকারে স্যানিটারী কারখানার মালিক মারুফ সহ আরো স্থানীয় লোকজন আগাইয়া আসিয়া আমার ভাইকে গুরুতর রক্তাক্ত অবস্থায় দেখিতে পাইয়া দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যায়। অতঃপর স্থানীয় লোকজন আমার ভাইয়ের মিশুক গাড়ীটি বিবাদীরা নিয়া চুরখাইয়ের দিকে চলিয়া যাইতে দেখিয়া চিৎকার শুরু করিয়া রাত্রিকালীন টহল পুলিশকে সংবাদ দিলে রাত অনুমান ১১.২৫ ঘটিকার সময় অত্র থানাধীন উজান ঘাগড়া, তালতলা পশ্চিম পার্শ্বে খাইরুলের দোকানের সামনে পাকা রাস্তার উপর বিবাদীদের কর্তৃক ছিনতাইকৃত মিশুক অটোগাড়ীটি আটক করার সময় মিশুক অটোগাড়ীতে থাকা উল্লেখিত বিবাদীরা পুলিশের উপস্থিতি টের পাইয়া মিশুক অটোগাড়ীটি ফেলে রেখে দৌড়াইয়া পালাইয়া যাওয়ার সময় টহল পুলিশ স্থানীয় লোকজনদের সহায়তায় তোফায়েল আহমেদ নাসিম (২১)কে আটক করে এবং উপরোক্ত ০২ ও ০৩নং বিবাদীদ্বয় দৌড়াইয়া পালাইয়া যায়। আমি সহ স্থানীয় লোকজনদের সামনে পুলিশ আটককৃত ০১নং বিবাদীকে জিজ্ঞাসাবাদে ০২নং বিবাদী পলাশ ও ০৩নং বিবাদী শাকিল সহ আমার ভাই মোঃ নাজিমদ্দিন (৪০) কে ধারালো চাকু দিয়া উপর্যপুরি ঘাই মারিয়া গুরুতর আহত করে মিশুক অটোগাড়ীটি ছিনতাই করিয়াছে বলিয়া জানায়। পরবর্তীতে আমি দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাইয়া জানিতে পারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার আহতকে মৃত বলিয়া ঘোষনা করেন। নিহতের শরীরে বুকের ডান পাশে ০২টি, ডান হাতের কাঁধের দিকে বাহুতে ০২টি, পিঠের উপরের অংশের বাম পাশে ০১টি, বাম হাতের কব্জির উপরে ০১টি ও নিচে ০১টি, ডান গালের থুতনির নিচে ০১টি এবং মাথার ডান পাশে ০১টি ধারালো অস্ত্রের গুরুতর রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখিতে পায়। পুলিশ ঘটনার সাথে জড়িত ৩ জনকেই গ্রেফতার করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD