1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শীতার্তের মাঝে সাড়ে তিন হাজার কম্বল বিতরণ করলেন মসিক মেয়র - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

শীতার্তের মাঝে সাড়ে তিন হাজার কম্বল বিতরণ করলেন মসিক মেয়র

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার দিনব্যাপী নগরীর বিভিন্ন পয়েন্টে অসহায় শীতার্ত প্রায় সাড়ে ৩ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সিটি  মেয়র মোঃ ইকরামুল হক টিটু। 
এর মাঝে নগরীর কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০, মুক্তিযোদ্ধা আবাসিকে ১৬০০, পাটগুদাম দুললুল ক্যাম্পে ৮০০ এবং টাউনহলে ৫৫০ কম্বল বিতরণ করেন মেয়র।
শীতবস্ত্র বিতরণকালে মেয়র  বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে মানুষ কষ্ট করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে ব্যাপক উদোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত কিছুদিন ধরে আমরা শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, নাগরিকের সকল প্রয়োজনে আমরা পাশে ছিলাম, থাকবো। এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণকালে কাউন্সিলর মোঃ কামাল খান, শীতল সরকার, মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD