
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ শহিদুল ইসলাম, ০১নং পুলিশ ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া মোঃ মানিক মিয়া(৩২), মোঃ রুবেল মিয়া(৩৫), ইয়াছিন আরাফাত সোহেল (৩২) ও জসীম (৩২)দেরকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া মোড় এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার রাজন (৩২) ও মোঃ জীবন মিয়া (৩০)দ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মনিতোষ মজুমদার, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন চরপাড়াস্থ মহিলা ক্যাডেট কলেজ গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী বিল্লাল (২৭) ও শাহিন (২৬)দ্বয়কে গ্রেফতার করা হয়।
ইছাড়াও এসআই (নিঃ) তানভীর আহমেদ ছিদ্দীকী ও রুবেল মিয়া থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর ও ০১টি সিআর বডি সহ মোট ০২টি বডি তামিল করেন। তারা হলেন, মোঃ সুমন ভূইয়া (৩৯) ও মোঃ শাহ আজিজুর রহমান।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।