
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৯ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,এসআই (নিঃ) তাইজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ মোড়স্থ কিশোরগঞ্জ রোডের মাথায় সরকারী পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোঃ পিয়াস (২৫)কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ১৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) হারুনুর রশিদ, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন কাচারীঘাট এলাকা হইতে অন্যান্য মামলার আসামী শাহ আলম (৫৫)কে গ্রেফতার করা হয়।
ইছাড়াও এসআই(নিঃ)আনিছুর রহমান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান, হুমায়ুন কবির, শামীমুল হাসান, আশরাফুল আলম শান্ত, আবুল হাসান থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৭টি জিআর বডি তামিল করেন। তারা হলেন, মোঃ খোকন, মোঃ শাহজাহান, আঃ হক @ হক্কে মিয়া, মোঃ আশ্রব আলী (৫২), মোঃ শহিদুল ইসলাম ওরফে জাহিদুল ওরফে জাইদুল (৩২), মোঃ আশিক (২৪) ও মোঃ হাসান মিয়া (৩০)।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।