1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবি'র অভিযানে ৪ শত পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৪ শত পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ এর অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে। 

এপুলিশ জানায়, সআই (নিঃ) আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন ছোট বাজারস্থ নিরালা গেস্ট হাউজ এর ৪ তলা বিল্ডিং এর দক্ষিণ পার্শ্বে ৪০ নং কক্ষ হইতে ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ১৭.২৫ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কবির ওরফে আকাশ (২৪) ও মোছাঃ ইছানুর (২০)দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী কবির ওরফে আকাশ (২৪) বিরুদ্ধে ২ টি মাদক মামলা আছে।

আরেক অভিযানে, এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন শাপলা হল মোড় সাকিনস্থ সদর ক্লিনিক এর সামনে পাকা রাস্তার উত্তর পাশে হইতে ২৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২১.২৫ ঘটিকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী  মোঃ সোহাগ মিয়া (৩৫) ও মোঃ মোবারক হোসেন মুন্সী (৪০)দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ মিয়া (৩৫) এর বিরুদ্ধে ২ টি এবং আসামী  মোঃ মোবারক হোসেন মুন্সী (৪০) এর বিরুদ্দে ০৩ টি মাদক মামলা আছে।

অপর আরেকটি অভিযানে, এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন পলাশতলী রইল্যারপাড়া সাকিনস্থ রঘুনাথপুর বাজার হইতে ফুলবাড়ীয়া যাওয়ার পাকা রাস্তার পশ্চিমত পার্শ্বে জনৈক তোফাজ্জল সরকার এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ২৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২৩.৫৫ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী  মোঃ রফিকুল ইসলাম @ রবি (২৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৫ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল, ভালুকা মডেল ও ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD