
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১০ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) আশিকুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ মোড় মিষ্টি কানন নামক দোকানের সামনে হইতে চুরি মামলার আসামী হীরা (২০)কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে একটি ল্যাবটপ উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) মনিরুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া মোঃ রুমান মিয়া (২৮) ও মোঃ রানা (২৫)দ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মাসুদ জামালী, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন কাঠগোলা এলাকা হইতে হইতে চুরি মামলার আসামী ফয়সাল (২৪)কে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) আরিফুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় ফোর্স এর সহায়তায় অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন চরশ্রীকলদী এলাকা হইতে অন্যান্য মামলার আসামী শ্রী লিটন (২২) ও মোঃ নয়ন মিয়া (৪০)দ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন সজীব, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় ফোর্স এর সহায়তায় অত্র থানাধীন গাঙ্গিনাপাড় বারী প্লাজার সামনে পাঁকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী মোঃ সেলিম সাজ্জাদ (৩৪) ও দ্বীন ইসলাম (৩৯),দ্বয়কে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ)কামরুল হাসান, এএসআই (নিঃ) আবু সায়েম প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২ টি জিআর বডি তামিল করেন। তারা হলেন জয় ও বিপ্লব।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।