ময়মনসিংহের চরাঞ্চলের আইন শৃংখলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ স্থানীয়দের সাথে পৃথক পৃথক মতবিনিময় ও পরামর্শ প্রদান করেন।
বিট অফিসার পলাশ রায়, সহকারী বিট অফিসারকে নিয়ে বিট (চরঈশ্বরদিয়া ইউনিয়ন) এর চর হরিপুর তিন রাস্তার মোড়, চরবড়বিলা গাঙ্গিনাপার বাজার, চরভরবিলা মধ্যপাড়া বাজার সহ জয় বাংলাবাজার এলাকার স্ব স্ব ইউনিয়ন পরিষদ মেম্বার, স্থানীয় গণ্যমান্যসহ উপস্থিত লোকজনদের সাথে মত বিনিময় করেন। সোমবার ২৯ জানুয়ারি রাতে এই মতবিনিময় সভা হয়।

সভায় কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন চরাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এ সময় কারো কোন সমস্যা আছে কিনা তা জানার চেষ্টা করেন। এলাকায় সন্ত্রাস, জুয়া, মাদক বাল্যবিবাহ সহ নানান বিষয়াদি নিয়ে গণসচেতনতা মূলক আলোচনা করেন। এলাকার লোকজন ওসি মাইন উদ্দিনকে তাদের কাছে পেয়ে খুব খুশি হয়। এ সময় জনতার উদ্দেশ্য ওসি বলেন, আগে যে কোন সমস্যা বা সামান্য ঘটনায় নিয়ে থানায় যেতে হতো। এ জন্য সময় এবং আর্থিকভাবে অনেক ব্যয় হতো। এখন এব ঘটনায় থানায় যেতে হবেনা। থানার পুলিশ আপনাদের কাছে আসে। প্রতিটি ইউনিয়নে একজন করে বিট কর্মকর্তা রয়েছে। যে কোন সমস্যা নিয়ে তার সাথে কথা বলবেন। সমস্যা নিরসনযোগ্য হলে বিট অফিসার এলাকায় বসে স্থানীয়দের সহায়তায় অল্প সময়ে মিটমিমাংসা করে দিবে। এতে মামলা থেকে হয়রানি সহ আর্থিক ক্ষতিগ্রস্থতা কমে আসবে। তিনি আরো বলেন, এলাকায় চুরি, মাদক রোধ করতে স্থানীয়দের এগিয়ে আসতে হবে। এলাকায় কারা চুরি ছিনতাই ও মাদকের সাথে জড়িত আপনারা জানেন। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, তথ্যদাতাদের নাম গোপন রেখে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে।