1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
তারাকান্দায় মাদকসেবির হাতে মাদকসেবি নিহত: ঘাতক গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁও পাইথলে সন্ত্রাসী হামলা যুবক হাসপাতালে পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়!

তারাকান্দায় মাদকসেবির হাতে মাদকসেবি নিহত: ঘাতক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের তারাকান্দায় মাদক সেবীর হাতে অপর সেবী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে তারাকান্দার বাথুয়াদি গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘাতক মাজু ড্রাইভারকে রাতেই অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত ছুরিসহ গ্রেফতার করে।
তারাকান্দার ওসি ওয়াজেদ আলী জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাথুয়াদী মোড়ে জনৈক সাইফুলের চা দোকানের সামনে মাসুম ওরফে মাজু ড্রাইভার এবং জহিরুল ইসলাম জহিরের মাঝে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম ওরফে মাজু ড্রাইভার তার সাথে থাকা জহিরুল ইসলাম জহিরের পেটে ছুরি দিয়ে পেটে ঘাই মারলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেলে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়দের মতে, মাজু ড্রাইভার ও মৃত জহিরুল ইসলাম জহির উভয় মাদক সেবন করতো। তারাকান্দার ওসি ওয়াজেদ আলী জানান, ঘটনার সংবাদ পেয়ে ফুলপুর তারাকান্দা সার্কেল এএসপি  আতাহারুল ইসলাম তালুকদার, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলীর নেতৃত্বে এসআই জাহিদ, এসআই সবুর উদ্দিন, এএসআই জয়নাল আবেদীন সংগীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যাই। ঘাতক রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার সময় পাশের গ্রাম চান্দের বাজার নামক জায়গা থেকে ধারালো রক্তমাখা চাকু সহ হাতেনাতে আসামি মাজু ড্রাইভারকে গ্রেফতার করতে সক্ষম হই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD