1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে বিভিন্ন অভিযোগে গ্রেফতার ১৬ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে বিভিন্ন অভিযোগে গ্রেফতার ১৬

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই আজগর আলী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে বাউন্ডারী রোড এলাকা থেকে মাদক মামলার আসামী মশিউর রহমান রানা, মোঃ হৃদয়কে ৫ গ্রাম হেরোইনসহ, এসআই শামছুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে আর কে মিশন রোড থেকে মাদক মামলার আসামী মোঃ ফরিদ মিয়া, মোঃ রকিকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ, এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কৃষ্টপুর ভৈরব রেললাইন এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী ইসরাফিল, বকরত আলীকে গ্রেফতার করে।


এসআই মাসুদ জামালী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে আমিন বাজার এলাকা থেকে চুরি মামলার আসামী রবিন, সুমনকে গ্রেফতার করে।
মাদক দ্রব্য সংস্থা থানায় এলাকায় অভিযান পরিচালনা করে দিঘারকান্দা বাইপাস মোড় থেকে অন্যান্য মামলার আসামী আঃ মতিন, আঃ মোতালেব ও সুমন।
এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কেওয়াটখালী পাওয়ার স্টেশন এলাকায় থেকে অন্যান্য মামলার আসামী ফরহাদ।
এএসআই নূরে আলম, সংগীয় অফিসারও ফোর্স সহ অভিযান পরিচালনা করে বোররচর গুচ্ছ গ্রাম বাজার সংলগ্ন এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ কামরুজ্জামান, লিয়াকত আলী।
এএসআই কামাল হোসেন, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকা থেকে অন্যান্য মামলার আসামী সোহেল এবং দিঘারকান্দা বাইপাস মোড় অন্যান্য মামলার আসামী আঃ মতিন, আঃ মোতালেব ও সুমনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই মাসুদ জামালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ বিপ্লবকে গ্রেফতার করে। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD