1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের প্রতি সদস্যদের অনাস্হা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁও পাইথলে সন্ত্রাসী হামলা যুবক হাসপাতালে পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়!

গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের প্রতি সদস্যদের অনাস্হা

শেখ মামুনুর রশিদ মামুন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের গৌরীপুর ৬ নম্বর বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মুক্তাদির শাহিনের প্রতি অনাস্থা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ১২ জন ইউপি সদস্য। বুধবার দুপুরে এ অনাস্থা দেন তাঁরা। বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ আনেন তাঁরা। তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আল মুক্তাদির বলেন এসব মিথ্যা ও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।

অভিযোগে ইউপি সদস্যরা উল্লেখ করেন- ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন টেন্ডার ছাড়া বিক্রি, দীর্ঘদিন অতিবাহিত হলেও প্যানেল চেয়ারম্যান নির্বাচন না করা, কর্মসৃজন প্রকল্পের ১৮০ জন শ্রমিককে টাকা না দিয়ে নিজে আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবনের জন্য ভূমি অধিগ্রহণের টাকা নিজে আত্মসাৎ, সাভার কার্যবিবরণীতে অগ্রীম স্বাক্ষর নিয়ে ইচ্ছেমতো প্রকল্প কমিটি করে অর্থ আত্মসাৎ, সাবরেজিস্টার অফিসের ১℅ অর্থ উত্তোলন করে আত্মসাৎ, আদায়কৃত ট্যাক্স ও ট্রেডলাইসেন্স এর টাকা আত্মসাৎ, ইউপি সদস্যদের সাথে খারাপ আচরণ ও মহিলা কোটায় প্রাপ্ত প্রকল্প সমূহ সঠিকভাবে প্রদান না করা। এসব কারণে তাঁরা চেয়ারম্যানের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন।

এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ষড়যন্ত্র ও চক্রান্ত মূলক দাবী করে বোকাইনগর ইউপি চেয়ারম্যান মোঃ আল মুক্তাদির শাহিন বলেন- প্রতিটি প্রকল্প সদস্যদের সাথে মিটিং করে নিয়মানুযায়ী গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। অন্যায় সুবিধা না পেয়ে তাঁরা এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম জানান- অভিযোগ পেয়েছি, তবে নিয়মানুযায়ী অভিযোগের সাথে প্রমাণ দাখিল করতে হয়, যা সদস্যরা দেননি। প্রমাণ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগকারী সদস্যরা হলেন- ১নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ চুন্নু মিয়া, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ ইসহাক মিয়া, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বদর উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য গাজিবর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ কামাল হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুর রহিম, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুস সেলিম, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ ফারুক মিয়া, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ শাহাব উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য নুরুন্নাহার, শিরিনা আক্তার ও কুলছুম বেগম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD