
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি’র অভিযানে ১২ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কালিবাড়ী সাকিনস্থ এস.কে হাসপাতাল এর মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে ৩১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২২.২০ ঘটিকায় ১২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সজিব ওরফে আকাশ (২২) ও মোঃ আলামিন (২৫)দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী সজিব ওরফে আকাশ (২২) এর বিরুদ্ধে ০৫ টি এবং আসামী মোঃ আলামিন (২৫) এর বিরুদ্ধে ০২টি মামলা আছে।
উদ্ধারকৃত ১২ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।