
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাজাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার পুলিশের অভিযানে, এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন নাগেরচারা মধ্যপাড়া সাকিনস্থ জনৈক আজিজ চেয়ারম্যান এর ফিসারীর দক্ষিন পাশের ত্রিশাল টু রামপুর গামী পাকা রাস্তার উপর হইতে ০২ ফেব্রুয়ারি ২০২৪, ২২.০৫ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মধু মিয়া (৩৫) ও মোঃ খলিলুর রহমান (২৬)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।