
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) রুবেল মিয়া, ০১নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া ডন মোড় এলাকা হতে ডাকাতির চেস্টা মামলার আসামী আকুয়া ডন মোড় কাজল (২৫)কে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) তানভীর আহমেদ ছিদ্দীকী, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন কাঠগোলা বাজার সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী মোঃ জামান (২৪), মোঃ রিপন (৩০), মোঃ হাসান (২০), মোঃ হাবিব (২৬) ও মোঃ ফরহাদ (২২)দেরকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আল মামুন, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম মোড়স্থ সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী দেলোয়ার (৪০)কে গ্রেফতার করেন।

এএসআই (নিঃ) আনোয়ার হোসেন, ০১নং ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম রেলীর মোড় এর সামনে পাঁকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী মোঃ আজিম মিয়া (২৬)কে গ্রেফতার করেন।
সিআর সাজা পরোয়ানায় ০২ জন।তারা হলেন, মোঃ আশরাফুল আলম ও মিসেস এস এম বিথী সিআর পরোয়ানায় ০১ জন। তিনি হলেন, সমীর রঞ্জন দাস
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।