1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জে ইট ভাটায় শেকলে বাঁধা অবরুদ্ধ সবুজ উদ্ধার: গ্রেফতার ২ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ১০ জেলা প্রশাসক সাইফুর রহমানের উদ্যোগে শব্দদূষণ প্রতিরোধে স্টিকার বিতরণ ময়মনসিংহে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ বলাশপুরে যানজটে আটকে থাকা বাস বাসযাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন ময়মনসিংহ ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের গ্রেফতার  ৬ ময়মনসিংহে ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ে হয়রানির অভিযোগ অলি’র বিরুদ্ধে হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ নেত্রকোনায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

ঈশ্বরগঞ্জে ইট ভাটায় শেকলে বাঁধা অবরুদ্ধ সবুজ উদ্ধার: গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১২ বার পড়া হয়েছে

 গত ০৯ ফেব্রুয়ারি /২০২৪ বিকাল ৪টায় ঘটিকায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সংবাদ পায় যে, মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল আব্দুল গনি ব্রিকস ফ্যাক্টরিতে একজন ব্যক্তিকে আটক রেখে নির্যাতন করা হচ্ছে। সংবাদ প্রাপ্তির পর এসআই জুয়েল রানার নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইট ভাটার ম্যানেজারের কক্ষ হতে পায়ে শিকল বাধা অবস্থায় মোঃ সবুজ মিয়া(৩০) নামক একজন ব্যক্তিকে উদ্ধার করে, থানায় নিয়ে আসে।

পুলিশ সুত্রে জানা যায় যে, উদ্ধারকৃত ভিকটিমের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায়। জনৈক শ্রমিক সরদারের মাধ্যমে সে গত জানুয়ারি মাসের ০২ তারিখে উক্ত ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতে আসে। প্রায় এক মাস কাজ করার পর ইট ভাটার মালিক মোঃ খাইরুল আলম রাসেলের সাথে উক্ত সরদারের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ থাকায় সে ভিকটিমকে ইট ভাটায় রেখে চলে যায়। এরপর গত ০৪ ফেব্রুয়ারি থেকে ০৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন যাবৎ ভাটার ম্যানেজার ভিকটিমের পায়ে শিকল দিয়ে আটক রেখে তাকে নির্যাতন করতে থাকে। অমানবিক এই অপরাধে জড়িত ইট ভাটার মালিক মোঃ খাইরুল আলম রাসেল (৪২) ও ম্যানেজার মোঃ আসাদুল্লাহ মিয়া (৭০)-দ্বয়কে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

ভিকটিমকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সে সুস্থ আছে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা নং-০৯, তারিখ-১০/০২/২০২৪ ইং, ধারা-৩৪৩/৩২৩/৩৮৫/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD