
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অভিযানে ১শো পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই(নিঃ) আলমগীর কবির, এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া দক্ষিণ পাড়া খালপাড় সাকিনস্থ জনৈক জাহাঙ্গীর সাহেব গংদের ৫ম তলা বিল্ডিং এর সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে ১৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২০.০০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহিনুর রহমান (২৬) ও মোঃ কাউছার (২৪)দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।