1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকার উপজেলা চেয়ারম্যান কারাগারে  - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গফরগাঁও পাইথলে সন্ত্রাসী হামলা যুবক হাসপাতালে পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়!

ভালুকার উপজেলা চেয়ারম্যান কারাগারে 

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহে এক যুবলীগ নেতাকে মারধরের মামলায় ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে ময়মনসিংহ ৮নং আমলী আদালতের বিচারক এ কে রওশন জাহান এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী শাহজাহান কবির সাজু জানান, চার্জশিট দাখিলের দিনে মামলার প্রধান অভিযুক্ত আবুল কালাম আজাদ স্থায়ী জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মারধরের শিকার ও মামলার বাদী যুবলীগ নেতার নাম হুমায়ুন কবির। সে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বর্তমান জেলা যুবলীগ নেতা।

যুবলীগ নেতা হুমায়ুন বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অপবাদ ও কটুক্তির প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। সেটিকে কেন্দ্র করে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে ও তার নির্দেশে আমার ওপর হামলা চালানো হয়। পরে ২২ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ২০২০ সালের ১৬ জানুয়ারি আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD