1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩৯২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশের  অভিযানে ৪ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করেছে।

থানা সুত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (নিঃ) রাসূল সামদানী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কিশোরগঞ্জ জেলার তারাইল থানাধীন দুর জাহাঙ্গীরপুর নামক এলাকা হইতে তারাইল থানা পুলিশের সহায়তায় হত্যা মামলার নিয়মিত আসামী মোঃ সাত্তার (৫০), পিতা-মৃত ফালু ওরফে জবান আলী, সাং-গন্দ্রপা বড় বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) মানিকুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া খানা এলাকা হইতে আত্মহত্যার প্ররোচনা সামলায় এজাহারনামীয় আসামী মোঃ ফখরুল ইসলাম (৪৫), পিতা-মৃত মনির উদ্দিন, সাং-চর খরিচা (বড় মসজিদ সংলগ্ন), বর্তমান সাং- আকুয়া মাদ্রাসা কোয়ার্টার জনৈক শরীফ মিয়ার বাসা, থানা- কোতোয়ালী, জেলা ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) তানভীর আহমেদ ছিদ্দীকী এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন মাসকান্দা এলাকা হইতে নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী  মোঃ আশিক (২৩), পিতামৃত-মোবারক হোসেন, সাং-মাসকান্দা, চরপাড়া, থানা-কোতোয়ালী, জেলা ময়মনসিংহকে গ্রেফতার করেন।

ইহা ছাড়াও এএসআই (নিঃ) আবুল কালাম আজাদ ০১টি সিআর সাজা বড়ি তামিল করে। যার নাম মো: মোজাহিদুল ইসলাম (মাসুম), পিতামৃত-রোস্তম আলী (ফারষ্টার), সাং-ভূগলী নয়াপাড়া, থানা কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD