1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে হত্যাকান্ডের আসামিসহ গ্রেফতার ১০ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

কোতোয়ালির অভিযানে হত্যাকান্ডের আসামিসহ গ্রেফতার ১০

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে জয়নব হত্যাকান্ডের আরো দুই আসামিসহ বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে জয়নব হত্যাকান্ডে এ পর্যন্ত নয়জনকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থা গ্রহণে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় হত্যা মামলার আসামীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।


এর মাঝে এসআই ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে জয়নব বেগম হত্যা মামলায় আরো দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, মোতালেব মিয়া ও এমদাদুল। এসআই কামরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ শহিদুল ইসলাম ওরফে শহীদ,
এএসআই মাহমুদুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী সোহাগ, রাহাতকে গ্রেফতার করে।
এছাড়া এসআই শুভ্র সাহা, কামরুল হাসান, কাকন মিয়া, পলাশ কুমার রায়, এএসআই সুকান্ত দেবনাথ পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত সহ ৫ পলাতক আসামিকে গ্রেফতার করে। এর মাঝে সাজাপ্রাপ্ত হলো, সানকিপাড়ার তাহমিদুর রহমান (জাহিদ) এবং পরোয়ানা ভুক্তরা হলো, ব্রাহ্মপল্লীর মোঃ সাব্বির, আকুয়া চৌরঙ্গী মোড়ের মোঃ মিজান, মোঃ নূর উদ্দিন, চর কালিবাড়ির আল আমিন। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন এ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD