1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সিরতায় বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

সিরতায় বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সোহেল মিয়া::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলা ৫নং সিরতা ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে আজ মঙ্গলবার (০২ এপ্রিল) এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সিরতা ইউনিয়নের তেপান্তর এলাকার বিদেশি সংস্থার জামে মসজিদে। প্রায় দুই শতাধিক মানুষ জন এ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করে।

এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃরফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম।

এ ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ, সঞ্চালনায় মোঃ দেলোয়ার হোসাইন (দিলদার) অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কোনাপাড়া মাদরাসায়ে মারকাযুস সুন্নাহ এর মুহতামিম হাফেজ মাওলানা মোস্তাফা হোসাইন, মাওলানা ফয়জুল্লাহ মাহমুদ, দেশ সময় টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি সাংবাদিক সোহেল মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সিরতা ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা স্বতস্ফুর্তভাবে এ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম বলেন মাহে রমজান মাসের রোজা আমাদের আত্মসংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রোজাদারদের জন্য এ ইফতারের আয়োজন করতে পেরে এবং তাদেরকে দুমুঠো খাওয়াতে পেরে আমি আনন্দিত। যদি সমাজের সচ্ছল ও বিত্তবানরা এভাবে এগিয়ে আসেন তাহলে রোজাদারদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও অটুট হবে। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD