1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২০ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২০

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

 ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের জন্য ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ঈদুল ফিতরকে সামনে রেখে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত এবং ঈদ মার্কেটে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষজনকে নিরাপদে গন্তব্যে পৌছতে জেলা পুলিশের সহায়তায় কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। একইসাথে চুরি ছিনতাই ডাকাতি ও মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা এবং পরোয়ানা ভুক্ত পলাতকদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে অভিযান চলছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই শামছুজ্জামান, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী রনি বনিক ও রুমান মিয়া, এসআই সাজ্জাদ হোসেন সজীব, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ আনোয়ার হোসেন টিপু, এসআই ফারুক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ ইব্রাহিম খলিল, মোঃ শহিদ, এসআই আঃ মোতালেব সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে দস্যুতার চেষ্টা মামলার আসামী জোবায়ের হোসেন জবু, এসআই আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করি অন্যান্য মামলার আসামী নুরু উদ্দিন, মোঃ রবিউল্লাহ, বিল্লাল হোসেন, আঃ রশিদ, শফিউল্লাহ, মোঃ হেলাল, আমিনুল ইসলাম, নুরুল আমিন, সাইদুল ইসলাম, মোশারফ হোসেন ও জিয়াকে গ্রেফতার করে। এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী সাইফুল ইসলামকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই ফরহাদ হোসেন, এরশাদ পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, খাগডহরের মোঃ মহসিন ও কুষ্টিয়া নদীর পাড়, বিদ্যাগঞ্জের মোঃ ফজলে রাব্বী। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন এ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD