
শেরপুরের নালিতাবাড়ীতে ডোবার পানিতে ডুবে খাদিজা আক্তার নামে দেড় বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে। নিহত খাদিজা উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের বাবুল মিয়ার কন্যা।
খাদিজার বাবা বাবুল মিয়া বলেন, সোমবার বিকেলে আমার মেয়ে আমাদের বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। হঠাৎ করে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুজির এক পর্যায়ে দেখি বাড়ির পাশের ডোবার পানিতে আমার খাদিজার মরদেহ ভাসছে এবং মেয়েকে উদ্ধার করি। কিন্তু ততক্ষণে আমার মেয়ে খাদিজা আর নেই।