1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময় - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময়

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি ঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ মালিক-শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টির লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ ময়মনসিংহ বিভিন্ন কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে।

মঙ্গলবার ৯ (এপ্রিল) ২০২৪ ইং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর নিজস্ব কার্যালয়ে সকালে প্রেস রিলিজ প্রদান করা হয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর পুলিশ সুপারসহ বিভিন্ন পদবীর অফিসার নিয়মিতভাবে ফ্যাক্টরি পরিদর্শনে ফ্যাক্টরি কর্তৃপক্ষ ও শ্রমিকদের নিয়ে আইন শৃংখলা সভা, ওপেন হাউজ ডে, এবং ফ্যাক্টরি গুলোতে বিভিন্ন বিভাগ করে বিট পুলিশিং এর মাধ্যমে ঈদ পূর্ববর্তী সময়ে বেতন-ভাতা পরিশোধ ও ছুটি সংক্রান্ত বিষয় আলোচনা অব্যাহত রেখেছেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে ইতিমধ্যে শিল্প কারখানার মালিক প্রতিনিধি শ্রমিক প্রতিনিধি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের কে নিয়ে একাধিকবার মতবিনিময় সভার আয়োজন করেছেন।

ঈদুল ফিতর কে কেন্দ্র করে ২৭১ টি কলকারখানার শ্রমিক অসন্তোষ রোধে পোশাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার কারণে শ্রমিক অসন্তোষ শতভাগ বেতন যা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিশ্চিত করেছে। পুলিশের সার্বিক সহায়তায় যথাসময়ে বেতন-ভাতা ঈদ বোনাস ও ছুটি পাওয়ায় শিল্প কারখানার শ্রমিকরা হাসিমুখে ঈদ উদযাপনের জন্য নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করতে পেরেছে।

ঈদের সময় ফ্যাক্টরিগুলো বন্ধ থাকার সময় ফ্যাক্টরি সিসি ক্যামেরা মনিটরিং সহ কর্তৃপক্ষের নিজস্ব সিকিউরিটি গার্ডের সাথে সমন্বয় করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ ময়মনসিংহ শিল্পাঞ্চল এলাকায় নিয়মিতভাবে পুলিশ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, শিল্প কারখানার মালিক, শ্রমিক,যাতে করে নিশ্চিন্তে ঈদ আনন্দ উপভোগ করতে পারে সে জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ সদা সর্বদাই প্রস্তুত আছে। জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ সদা সর্বদা জাগ্রত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD