1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
অতিরিক্ত আইজিপি মহোদয়ের আরআরএফ, সিলেট পরিদর্শন - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, পরিকল্পিত জনসংখ্যার ওপর গুরুত্বারোপ

অতিরিক্ত আইজিপি মহোদয়ের আরআরএফ, সিলেট পরিদর্শন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৮৫৯ বার পড়া হয়েছে
গত রবিবার (১৪ এপ্রিল ২০২৪ ) বাংলাদেশ পুলিশের মাননীয় অতিরিক্ত আইজিপি (ডেভলপমেন্ট),  মোঃ তওফিক মাহবুব চৌধুরী মহোদয় আরআরএফ,সিলেট এর চলমান নির্মাণ কাজ ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। অতিরিক্ত আইজিপি মহোদয় আরআরএফ, সিলেট পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কমান্ড্যান্ট (অতিঃ ডিআইজি)  মোঃ হুমায়ুন কবির মহোদয়।
এ সময় অতিরিক্ত আইজিপি মহোদয়কে আরআরএফ পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে অতিরিক্ত আইজিপি মহোদয় আরআরএফ এর চলমান নির্মাণ কাজ ও কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম ।
পরিদর্শন শেষে অতিরিক্ত আইজিপি আরআরএফ, সিলেটে কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় ইউনিটের বিভিন্ন স্থাপনা সমূহের কাজের অগ্রগতি সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ জেদান আল মুসা পিপিএম, পুলিশ সুপার (এএন্ডএফ), রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেট ও  বায়েজিদ বিন মনসুর, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেটসহ আরআরএফ, সিলেট এর বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD