1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে ভাসুর নিহত - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে ভাসুর নিহত

নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩৮১ বার পড়া হয়েছে

 শেরপুরের নকলায় ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার টালকী ইউনিয়নের পূর্বটালকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ (৫৫) একই গ্রামের মৃত আঃ রহিম মাস্টারের ছেলে। উক্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাজেদা বেগম ও তার মেয়ে খুশি বেগমকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রমতে, মুরাদ হোসেন দীর্ঘদিন যাবৎ ঢাকার কল্যাণপুর এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরী করতেন। তার চাচাতো ভাই জালাল উদ্দিনের সাথে বসতবাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ চলে আসছিল। ঈদে ছুটি না পেয়ে আজ সকালে মুরাদ ঢাকা থেকে নিজ বাড়ি পূর্ব টালকীতে আসেন। সাথে কিছু ঘরের আসবাবপত্র নিয়ে আসেন। আসবাবপত্র নিয়ে বাড়িতে প্রবেশ নিয়ে প্রতিবেশী চাচাত ভাইয়ের বউ মাজেদা বেগমের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে মাজেদা বেগম লাঠি দিয়ে মাথার পিছনে আঘাত করলে মুরাদ মাটিতে লুটিয়ে যায় ।
এমতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।ইতিমধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্ব ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD