1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবি’র অভিযানে ১০ মাদকব্যবসায়ী ও জুয়ারী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ১০ মাদকব্যবসায়ী ও জুয়ারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার বিভিন্ন টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ মাদক উদ্ধার করে কয়েকজন জুয়ারীদের গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী  থানাধীন জব্বারের মোড় হইতে শম্ভুগঞ্জ গামী নির্মাণাধীন পাকা রাস্তায় রঘুরামপুর ঈদগাহ মাঠের গেইটের সামনে হইতে ২১ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ০০.৩৫ ঘটিকায় ২৫ গ্রাম হেরোইন ও ৩২ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী  মোঃ রায়িদ মীর (২৪),মোঃ আঃ মালেক (৩৮) ও মোঃ নয়ন (২৮)দেরদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ মালেক (৩৮) এর বিরুদ্ধে ০২টি মামলা আছে।

এসআই(নিঃ) মাহফুজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন জেসি গুহ রোড (ষ্টেশন রোড) সাকিনস্থ জহির অটো পাটর্স এর দোকানের সামনে পাকা রাস্তার উপরহইতে ২০ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ২১.১৫ ঘটিকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী   মোঃ নুরে আলম (৩৯)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
এসআই(নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজের জয় বাংলা চত্ত্বর এর বিপরীত পাশে পাকা রাস্তারু উপর  হইতে ২০ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকায় ০৪ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী  মোঃ রবিন (২০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন শিবগঞ্জ বাজারে মুদি দোকানদার মোঃ ওমর ফারুক এর মুদির দোকানের ভিতর হইতে ২১ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ রাত ০৩.৩৫ ঘটিকায় টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত টাকা ও তাসসহ  জুয়ারি মোঃ ওমর ফারুক (৩৪), মোঃফজলুল হক(২৮), মোঃ শফিকুল ইসলাম( ৩৮), মোঃ জয়নাল আবেদিন  (৩৫) ও মোঃ মজিবুর রহমানদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ জুয়া খেলার সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ২৫ গ্রাম হেরোইন, ৮২ পিস ইয়াবা ট্যাবলেট, ০৪ বোতল বিদেশী মদ এবং তাস ও টাকা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১০ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ও ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD