1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভোট প্রার্থনায় অঝোরে কাঁদলেন নালিতাবাড়ীর হাজী মোশারফ হোসেন - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ভোট প্রার্থনায় অঝোরে কাঁদলেন নালিতাবাড়ীর হাজী মোশারফ হোসেন

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৪৮৫ বার পড়া হয়েছে

শেরপুরঃ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ভোটারদের নিকট ভোট প্রার্থনায় অঝোরে কাঁদলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোশারফ হোসেন।

২১ এপ্রিল(রবিবার) শহীদ মিনার প্রাঙ্গনে জনস্রোতের মধ্য দিয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে কান্নায় ভেঙে পড়েন তিনি। গতবার উপজেলা নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী হয়েও নির্বাচনে পরাজিত হয়েছিলেন। কিন্তু নির্বাচনে পরাজিত হওয়ার পরেও নালিতাবাড়ী উপজেলার প্রান্তিক পর্যায়ের মানুষদের সেবায় তিনি নিয়োজিত ছিলেন। মসজিদ,মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজেও ছিলো তার বেশ অবদান।
বিশেষ দোয়া অনুষ্ঠানের পূর্বে মোশারফ তার বক্তব্যে বলেন, আমি মনোনয়নপত্র দাখিল করার আগে আপনাদের কাছে দোয়া চাই যেন ২১ মে নির্বাচনে জয়ী হয়ে কাজের লোক হিসেবে আপনাদের সেবা করতে পারি। একটি বার আপনারা আমাকে দয়া করে আপনাদের সেবা করার সুযোগ দিন।

বিশেষ মোনাজাত শেষে নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে যান উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজী মোশারফ হোসেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD