1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জেলায় শ্রেস্ট ওসি নির্বাচিত - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জেলায় শ্রেস্ট ওসি নির্বাচিত

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকা মডেল থানা এবার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ট থানা হিসেবে পুরস্কৃত হয়েছে। সোমবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের হাতে মার্চ/২০২৪ মাসের জন্য পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। ভালুকা মডেল থানার পুলিশ জানায়, এই থানায় শাহ কামাল আকন্দ ওসি হিসেবে যোগদান করার পর থেকে থানায় আগত সেবাগ্রহীতাদের হয়রানিরোধ সহ মামলা ও জিডি গ্রহণে হয়রানী এবং অনৈতিক লেনদেন নন্ধ হয়েছে। এছাড়া মাদক প্রতিরোধ এবং হারানো মোবাইল উদ্ধার করে ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ওসি শাহ কামাল আকন্দ। অপরদিকে বিট পুলিশিংয়ের মাধ্যমে বিভিন্ন এলাকায় একাধিক সভা করে বাল্য বিয়ে, মাদকের সুফল ও কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে আসছেন। অপরদিকে বখাটেদের উৎপাতরোধ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনীতিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্যদের নিয়ে সভা সেমিনার করে ব্যাপক প্রশংসার দাবিদার হয়েছেন। এছাড়াও মামলা তদন্তে ভালুকার এস আই নজরুল ইসলাম, এস আই মোঃ আবুল কালাম আজাদ এবং
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে এএসআই পাইলোট ভৌমিক পুরস্কৃত হয়েছেন। পুলিশ পরিদর্শক (ওসি) শাহ কামাল আকন্দ যেখানেই দায়িত্বে রয়েছেন সেখানেই শ্রেষ্টত্বের পুরস্কার অর্জন করেছেন। ময়মনসিংহের সকল মহলে আলোচনা রয়েছে ওসি শাহ কামাল হোসেন সকলক্ষেত্রই এগিয়ে। তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) সু উচ্চ স্থানে রেখে গেছেন। যার ধারে কাছে আজো কেউ যেতে পারেনি। অপরদিকে ওসি শাহ কামাল হোসেন কোতোয়ালী মডেল থানায় ওসি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করে নগরবাসীর মন কেড়ে নিয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনকালে তিনি ভালকা মডেল থানায় ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন। দক্ষ, কৌশলী, চৌকস, মেধাবী ও দায়িত্বশীল পুলিশ পরিদর্শক ভালুকা মডেল যোগদান করে সেখানেও তিনি তার শ্রেস্টত্বের প্রমান বহন করে চলেছেন। পুলিশ বিভাগের মতে, তিনি যেখানেই যান সেখানেই তিনি কর্মকে প্রাধান্য দেন। ওসি শাহ কামাল আকন্দ বলেন, ইচ্ছা শক্তি এবং অধস্তনদের সহায়তায় এই সফলতা। পুলিশ সুপার সহ উর্ধতন কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এ সব কৃতিত্ব সহকর্মীদের।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD