1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ ডিবি'র  অভিযানে ০১ কেজি গাঁজা ও চুরি মামলার আসামীসহ গ্রেফতার-৩ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ ডিবি’র  অভিযানে ০১ কেজি গাঁজা ও চুরি মামলার আসামীসহ গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ ডিবি’র  অভিযানে ০১ কেজি গাঁজা ও চুরি মামলার আসামীসহ গ্রেফতার-৩। ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

পুলিশ জানায়, এসআই(নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন কৈয়ারচালা সাকিনস্থ জনৈক আবুল কাশেম এর মনোহারী দোকানের সামনে পাকা রাস্তার উপর  হইতে ২৪ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ২৩.৫০ ঘটিকায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফুলবাড়িয়া বাকতা গ্রামের মোঃ সোহান মিয়া (২৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২টি মামলা আছে।

অপর আরেক অভিযানে এসআই(নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকা মডেল থানাধীন মল্লিকবাড়ী এলাকা হইতে ২৪ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ২৩.৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮৩, তারিখ-২৯/০২/২০২৪ খ্রি: ধারা-৪১৩ পেনাল কোড-১৮৬০ এর আসামী   মোঃ মাসুদ (৩০)কে গ্রেফতার করা হয়।

আরেক অভিযানে, এসআই(নিঃ) আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন ভালুকা বাসষ্ট্যান্ড হোটেল স্বাদ এর সামনে পাকা রাস্তার পাশ হইতে ২৪ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ২৩.৩০ ঘটিকায় ৫০০ গ্রাম গাঁজাসহ ভালুকার মাদক ব্যবসায়ী  রাশিদুল হাকিম মামুন (৪২)কে রোড পুরাতন কৃষি ব্যাংকের পিছনে, ০৪নং ওয়ার্ড, ভালুকা পৌরসভা,  থানা-ভালুকা মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২টি মামলা আছে।

উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা উদ্ধার বিষয়ে ও চুরি মামলায় গ্রেফতারকৃত ০৩ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল এবং ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD