
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি’র অভিযানে ৪০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছেন।
পুলিশ জানায়, এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বলাশপুর আবাসন নদীর পাড় সাকিনস্থ আসামী মোঃ রিপন এর বসত ঘরের সামনের উঠানে হইতে ০১ মে ২০২৪ খ্রিঃ তারিখ ২২.৩৫ ঘটিকায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রিপন (৫০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মামলা আছে।
স্থানীয় ভাবে অভিযোগ আছে ঝুমা নামের এক মহিলা এ এলাকায় ইয়াবা সরবরাহ করে থাকে।
উদ্ধারকৃত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।