1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জজের পেসকারের শাস্তি ও অন্যত্র বদলী দাবী করে নিজ এলাকায় মানব বন্ধ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

জজের পেসকারের শাস্তি ও অন্যত্র বদলী দাবী করে নিজ এলাকায় মানব বন্ধ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

বদরুল আমীন, ময়মনসিংহ ::ময়মনসিংহ জেলা ও দায়রা জজের পেসকার হওয়ার সুবাদে সামিউল হক মিঠু এলাকায় ও স্থানীয় লোকজনের উপর প্রভাব বিস্তার করে বিভিন্ন লোক দিয়ে আদালতে একের পর এক মামলা করিয়ে লোকজনদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

এছাড়াও জামিনের নামে বিভিন্ন লোকের সাথে চুক্তি করে জামিন করিয়ে দেয়ার কথা বলে টাকা নিয়ে গত প্রায় ২ বছরে কোটি কোটি টাকা সহায় সম্পত্তি করেছে। এলাকাবাসী অবাক যে, জেলা ও দায়রা জজে চাকুরি করে রাতারাতি এতো অর্থ সম্পদের মালিক কি করে হলেন সামিউল হক মিঠু? এর প্রতিকার চেয়ে এলাকাবাসী মাননীয় আইন মন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। এছাড়াও ৬ জুলাই স্থানীয় ভাবে তার অন্যত্র বদলী ও শাস্তি দাবী করে মান বন্ধন করেছে।সামিউল হক মিঠু মুলত বিরোধের সৃষ্টি করেন নিজ পরিবার থেকে। পারিবারিক জমি-সম্পত্তি নিয়ে বিরোধের জন্ম দিয়ে তিনি স্থানীয় মসজিদের বিরোধ সৃষ্টি করেছেন।

এনিয়ে তার চাচা রফিকুল ইসলামকে দিয়ে একাধিক মামলা করিয়ে তার বাবাকে স্বাক্ষী বানিয়ে রাখেন। এলাকার কোন জনসাধারন তাদেরকে পছন্দ না করায় তাদের স্বাক্ষী পর্যন্ত করাতে পারেন না। পারিবারিক ভাবে তার বোনকে ছাড়িয়ে তার বোন জামাইয়ের চাকুরিচ্যুত করেছেন। সে তার ভাইকে স্ত্রী ছাড়া করে ফের আরেক বউ ঘরে তুলেছেন। সে নিজের স্ত্রীকে দীর্ঘদিন বাবার বাড়ি রেখেছিলেন। এখন ভাইয়ে ভাইয়ে মামলা করিয়ে পারিবারিক হানাহানির সৃষ্টি করেরেখেছেন।

 

এখানে সে জেলা ও দায়রা জজের আদালতে চাকুরি করার প্রভাব দেখিয়ে এতোসব করছেন বলে এলাকার বহু লোকজন জানিয়েছেন।সামিউল হক মিঠুর সাথে একই পরিবারের চাচার সাথে বিরোধ সৃষ্টি হয় সতেরো শতাংশ জমি নিয়ে। মিঠুর বাবা আব্দুল গনী ২ লাখ ৬২ হাজার টাকায় তার সহোদর ভাই শামছুল হকের সাথে বায়না করেন। এই জমি আজও লিখে দেয় নাই।

এনিয়েই গত দুবছর ধরে বিরোধ চলছে। ইতিমধ্যে সামিউল হক মিঠু জেলা ও দায়রা জজের পেসকার হয়েছেন। পারিবারিক ভাবে সৃষ্টি হচ্ছে একের পর এক ঘটনা ও মামলা।অভিযোগ রয়েছে, এসকল মামলা তিনি করাচ্ছেন তার চাচাকে দিয়ে। আর নিজের বাবাকে করছে স্বাক্ষী। পারিবারিক জমিবন্টনেও করেছেন বৈশম্য।মামিউল হক মিঠু জেলা ও দায়ারা জজের পেসকার হওয়ার পর প্রথম মামলার সৃষ্টি হয় ২০২৩ সনে। ময়মনসিংহ ১ নং সিআর আমলী আদালত মামলা নং ১৪৩০/২০২৩।

এর পরে ৩১ মে সন্ধায় লিচুতলা বাজারে সামিউল হক মিঠু, তার বাবা ও চাচা রফিকুল ইসলাম ডেগার নিয়ে চাচা শামছুল হককে আঘাত করতে চাইলে জনরোধে শামছুল হক রক্ষা পায়। যা মুক্তাগাছা থানার জিডি নং ১৫৫৭ তাং ৩১ মে /২০২৪। এর আগেও মামলা করেন তার পক্ষে থাকা চাচা রফিকুল ইসলাম। মুক্তাগাছা সিআর আদালত মামলা নং- ৪৬১/২০২৪। এর কয়েকদিন পর আরেকটি মামলা করেন দ্রুত বিচার আদালতে । যার নং ৩০/ ২০২৪ । তিনি সব মামলা করান কোর্টে। কোর্টে মামলা করানোর রহস্যও বুজা কঠিন বলে এলাকাবাসী মনে করেন।

এ সকল ব্যপারে ময়মনসিংহ জেলা ও দায়রা জজের পেসকার সামিউল হক মিঠুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এসকল মামলায় প্রভাব বিস্তার করার কোন কারন নাই। তিনি এসকল মামলায় প্রভাব বিস্তার ও তদবির করেন না বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD