1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মুক্তাগাছা মাদকের ৩ সম্রাটের মধ্যে পিচ্চি রুবেল গ্রেফতার  - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

মুক্তাগাছা মাদকের ৩ সম্রাটের মধ্যে পিচ্চি রুবেল গ্রেফতার 

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৪৯৬ বার পড়া হয়েছে

আকারে গড়নে পিচ্চি হলেও মাদক পাচার ও বিপণনে গডফাদারখ্যাত মোঃ রুবেল মিয়া ওরফে পিচ্চি রুবেল অবশেষে রাজধানী ঢাকার উত্তরায় পুলিশের হাতে ধরা পড়ে।এ চক্রের আরও মাদক সম্রাট হবু কানা ও বড় রুবেল পলাতক রয়েছে। এদের প্রত্যেকের ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন স্থানে নিজস্ব বাসা বাড়ি ও জমাজমি রয়েছে। স্থানীয়্রা এদের প্রত্যেক শত কোটি টাকার সহায় সম্পত্তির মালিক বলে জানান।

পুলিশের তথ্যপ্রযুক্তি সুত্রে জানা যায়,রুবেল ডিএমপি’র দক্ষিণখান এলাকায় অবস্থান করছে । বিষয়টি ময়মনসিংহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে মুক্তাগাছা থানা পুলিশের একটি চৌকস টিম ঐ এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রুবেলকে গত ৬ জুলাই ‘২৪ আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে গ্রেফতার করতে সক্ষম হয় । সুত্র জানায়,প্রাথমিক জিজ্ঞাস্যবাদে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ী রুবেলের গচ্ছিত অবৈধ মাদক হেরোইন ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকার পুলিশ ফাঁড়ির পশ্চিমাংশে পল্লীবিদ্যুতের পরিত্যক্ত অফিসের উত্তর পাশের রুম থেকে ৭ জুলাই ‘২৪ শেষরাতে ১,০০০০০০ (দশ লক্ষ) টাকা সমমূল্যের ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে মুক্তাগাছা থানা পুলিশ । মাদক সস্রাট অথবা গডফাদার পিচ্চি রুবেলের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে । এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,শুধু রুবেল নয়,ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের সার্বিক তত্বাবধান ও দিক নির্দেশনায় অত্র থানাধীন মাদক পাচার,বিপণন ও সেবনে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে ।

মোঃ রুবেল মিয়া (৩০) মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউপি’র ঘোষবাড়ী গ্রামের দুলাল উদ্দিনের ছেলে ।

যুব শক্তি ও জীবননাশের মুল হোতা হেরোইন,ইয়াবা,গাঁজা সহ সকল প্রকার অবৈধ মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি আমজনতার দায়িত্বশীল ভূমিকা সময়ের দাবি বলে ভুক্তভোগী ও সচেতন মহলের ধারণা ।

গ্রেফতারকৃত আসামি রুবেল কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD