1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১১ বিএনপিপন্থী আইনজীবি খালাস - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১১ বিএনপিপন্থী আইনজীবি খালাস

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে
 ময়মনসিংহ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১১ বিএনপিপন্থী আইনজীবিকে খালাস দিয়েছে সাইবার ট্রাইবুনাল আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে সাইবার আদালতের বিচারক রুনা নাহিদ খান ১১ আইনজীবিকে খালাসের নির্দেশ দেন।
খালাস পাওয়া আইনজীবিরা হলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাড. নুরুল হক, উসমান গনি মল্লিক মাখন, তোফাজ্জল হোসেন, রেজাউল করিম চৌধুরী, মাহবুবর রশীদ তামান্না, আবুল কালাম আজাদ, শামসুন্নাহার, জহিরুল ইসলাম নিজুম, আরিফুল ইসলাম সোহাগ, রাইসুর ইসলাম, আহসান উল্লাহ আনার।
সাইবার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোখলেছুর রহমান কেনান আইনজীবিদের খালাসের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, মামলার তদন্তে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে কটুক্তি করার সত্যতা না পাওয়ায় আসামীদের খালাস চেয়ে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের খালাস দেন।
সুত্র জানায়, ২০২১ সালের ৩১ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা-কর্মীরা ময়মনসিংহ আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রীকে জড়িয়ে মানহানিকর শ্লোগান দেয়ার অভিযোগ উঠে।
এ ঘটনার দেড় মাস পর ১৪ অক্টোবর রাতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার সদস্য সচিব জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী বীরমুক্তিযোদ্ধা অ‍্যাড. আবুল কালাম আজাদ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ১১ আইনজীবিকে আসামী করে মামলা করেন।
এই মামলায় দীর্ঘ ২ মাসের অধিক সময় কারাভোগ করেন অ্যাড. উসমান গনি মল্লিক মাখন ও অ্যাড. তোফাজ্জল হোসেন। দীর্ঘ তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। যেখানে এই মামলার অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। যে কারণে আদালত আসামীদের খালাস প্রদান করেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড, নুরুল হক বলেন, এই মামলাটি রাজনৈতিক উদ্বেশ্যপ্রণোদিত  মিথ্যা হয়রানি মূলক মামলা। একটি রাজনৈতিক শ্লোগানকে কেন্দ্র করে জেলা আইনজীবী সমিতির ১৫০ বছরের ঐতিহ্যকে বিনষ্ট করে একটি মহল। এই মিথ্যা মামলায় আমাদের দুই সহযোদ্ধা দীর্ঘ দুই মাসের অধিক সময় কারাভোগ করেছেন। আজকে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD