1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় ময়মনসিংহের আয়োজনে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ডাঃ শামীম রহমান, প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা খাতুন ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমাদের ছেলে- মেয়েদের একজন মানবিক ও সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এছাড়াও তাদের সুস্থ জীবন গঠনে প্রয়োজন খেলাধুলা ও শরীরচর্চার মত কর্মকাণ্ড। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, এইসব প্রতিযোগিতা শুধু তাদের মানসিক বিকাশের জন্য নয়, ভবিষ্যতে তাদের নেতৃত্বদানের গুণাবলী বিকশিত করে।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক মোঃ জালাল উদ্দিন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের সৃজনশীল হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে সহায়তা প্রদান করে। তাই প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
উদ্বোধনী খেলায় বালক পর্বে ময়মনসিংহ জেলা বনাম জামালপুর জেলা এবং শেরপুর বনাম নেত্রকোনা জেলার খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বালিকা পর্বে শেরপুর বনাম ময়মনসিংহ এবং জামালপুর বনাম নেত্রকোনার খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৮ ফেব্রুয়ারি আগামীকাল ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD