1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নেত্রকোনার পুর্বধলায় ট্রেনের ইঞ্জিনে আগুন - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের সেই সুলতানের ঘুষের ভিডিও ভাইরাল: নেপথ্যে সাইফুল-জাকির সিন্ডিকেট মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎

নেত্রকোনার পুর্বধলায় ট্রেনের ইঞ্জিনে আগুন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে শ্যামগঞ্জ-জারিয়া রেলপথের বালুঘাটা সেতুর কাছে বলাকা ডাউন ট্রেনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সুত্র জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বলাকা ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে পূর্বধলার জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি পূর্বধলা স্টেশনে পৌঁছায়। এর তিন মিনিট পর ওই স্টেশন থেকে পরের স্টেশন জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। জারিয়া বালুঘাটা সেতুর কাছে পৌঁছালেই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়।

এ বিষয়ে পূর্বধলা রেল স্টেশনের মাস্টার আবুল মোমেন বলেন, ইঞ্জিনের একটি যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয় বলে জেনেছি। আগুন লাগার বিষয়টি টের পেয়ে চালক সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন। আগুনে ইঞ্জিনটির ক্ষতি হয়েছে। ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন এসে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ইঞ্জিন নিয়ে গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD