1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালি থানার ডিউটি অফিসারের রুমেই সাংবাদিকদের হুমকি দিলেন বিএনপি নেতা দাবীদার শান্ত - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে ফরহাদকে ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহ কোতোয়ালি থানার ডিউটি অফিসারের রুমেই সাংবাদিকদের হুমকি দিলেন বিএনপি নেতা দাবীদার শান্ত

শেখ মামুনুর রশীদ মামুন:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর কোতোয়ালি থানার ডিউটি রুমে বিএনপি নেতা দাবী করে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে, যা স্থানীয় সাংবাদিকদের মধ্যে হতাশা এবং উদ্বেগের সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ ২০২৫) দুপুরে কয়েকজন সাংবাদিক থানার ডিউটি রুমে উপস্থিত ছিলেন। এসময়, হঠাৎ শান্ত নামে একজন যুবক বিএনপির নেতা পরিচয়ে সাংবাদিকদের হুমকি ধমকি দেয়। এই ঘটনাটি ঘটে এমন এক সময়ে, যখন থানার ভিতরে মোঃ তরুন মিয়া (২০) নামে এক যুবককে তার সাথে থাকা ১৩ বছর বয়সী নাবালিকা মল্লিকা রাণীকে থানায় আনা হয়।তাদের সম্পর্কে কিছু তথ্য জানা যায়, এবং এই ঘটনা সম্পর্কে কথা বলতে আসেন শান্ত। তবে সাংবাদিকরা ঘটনাটি তখনো জানতেন না।  তারপরও শান্ত তাদের উপর হামলা ও হুমকি প্রদান করেন।

অথচ, এ বিষয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকরা জানান যে তারা কোনও প্রকার উস্কানি বা বিরোধ সৃষ্টি করেননি, কিন্তু শান্ত তাদের প্রতি হুমকি প্রদান করেন কেন? যা থানার ভিতরেই ঘটেছিল। ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন ময়মনসিংহ সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ছুটিতে ছিলেন এবং থানার তদন্ত কর্মকর্তা রহস্যজনকভাবে ঘটনাটি এড়িয়ে গেছেন।

এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন সাংবাদিক জানান, ‘‘থানায় যদি এমন পরিস্থিতি হয়, যেখানে সাংবাদিকরা নিরাপত্তাহীনতা কোথায়? তিনি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এর দৃষ্টি আকর্ষণ করেন এবং বিষয়টির দ্রুত তদন্ত দাবি জানান।

এছাড়া, দেশের বর্তমান পরিস্থিতিতে নারী নির্যাতন, ধর্ষণ ও ইভটিজিং সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, যদি সাংবাদিকরা থানার ভিতরেই নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?

এই বিষয়ে সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে, যাতে ঘটনার সত্যতা প্রমাণিত হতে পারে।

এদিকে, বিএনপির নেতৃবৃন্দের কাছে এই ঘটনায় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যাতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবী জানান সাংবাদিকেরা ।

এ ঘটনার পর সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘দেশের সাংবাদিকদের নিরাপত্তা না হলে সমাজে সঠিক সংবাদ প্রচার করা সম্ভব হবে না এবং গণমাধ্যমের স্বাধীনতাও ক্ষুণ্ন হতে পারে।’’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD